ক্রীড়া ডেস্ক :: মহান বিজয় দিবস উদযাপন উপলক্ষে সিলেট শহরতলির বৃহত্তর বাদাঘাট সমাজকল্যাণ সংস্থার উদ্যোগে ‘১ম বিজয় কাপ ক্রিকেট টুর্নামেন্ট-২০১৯’ এর উদ্বোধন হবে। দুপুর ২টায় বাদাঘাট মডেল স্কুল এন্ড কলেজ সংলগ্ন মাঠে এ টুর্নামেন্টের উদ্বোধন হবে।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আশফাক আহমদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন, বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পরিচালক ও উইমেন্স উইংয়ের চেয়ারম্যান শফিউল আলম চৌধুরী নাদেল, বাংলাদেশ ফুটবল ফেডারেশনের কার্যনির্বাহী সদস্য ও সিলেট জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মাহি উদ্দিন আহমদ সেলিম, সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মিল্লাত আহমদ চৌধুরী, কান্দিগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. নিজাম উদ্দিন, টুকের বাজার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শহিদ আহমদ, সাবেক ভাইস চেয়ারম্যান আবুল কাশেম, ইউরো বাংলা সিরামিকস এর এমডি মইন উদ্দিন (ঠিকাদার), বাদাঘাট মডেল স্কুল এন্ড কলেজের গভর্নিং বডির প্রতিষ্ঠাতা সদস্য কয়ছর আলম, বাদাঘাট মডেল স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ আহমদ আলী, বৃহত্তর বাদাঘাট সমাজকল্যাণ সংস্থার সিনিয়র উপদেষ্টা আহমদ আলী। এছাড়া সংস্থার অন্যান্য উপদেষ্টাসহ সামাজিক, রাজনৈতিক নেতৃবৃন্দ উপস্থিত থাকবেন।
উদ্বোধনী ম্যাচে মোকাবেলা করবে ওসমানীনগর উপজেলার তাজপুরের ফ্রেন্ডস ক্রিকেট ক্লাব ও সিলেট সদরের লামারগাঁও ক্রিকেট ক্লাব। টুর্নামেন্টটি ৩২ দলের মধ্যে সীমাবদ্ধ। টুর্নামেন্টের চ্যাম্পিয়ন দল পাবে ৩০ হাজার টাকা ও একটি ট্রপি। রানার্সআপ দল পাবে ২০ হাজার টাকা ও একটি ট্রপি। প্রতি ম্যাচে ম্যান অব দ্যা ম্যাচের পুরস্কার রয়েছে।
উদ্বোধনী ম্যাচ পরিচালনা করবেন সিলেট বিভাগীয় ক্রিকেট আম্পায়ার এন্ড স্কোরার এসোসিয়েশনের সাবেক সভাপতি আশরাফ আরমান ও এসোসিয়েশনের সদস্য সাদিকুর রহমান সাকি। ধারা বিবরনী প্রদান করবেন ধারাভাষ্যকার জিয়াউল হক জিয়া ও রেজাউল হক মামুন। উদ্বোধনী অনুষ্ঠানে ক্রিড়ামোদী সকলকে উপস্থিত থাকার জন্য আহবান জানিয়েছেন সংস্থার সভাপতি শহীদ আহমদ জুয়েল ও সাধারণ সম্পাদক শরীফ উদ্দিন মামুন।
সৌজন্যে –দৈনিক উত্তরপূর্ব














