সিলেটউইটনেস (জিয়াউল হক জিয়া): ঘুমিয়ে পড়া ফুটবলে গণ জোয়ার তৈরির চেষ্টায় মাঠে নেমেছেন সিলেটের হবিগঞ্জ জেলার চুনারুঘাটের ব্যারিস্টার সৈয়দ সায়াদুল হক সুমন। তার প্রতিষ্ঠিত একাডেমিক দল নিয়ে তিনি সফর করছেন বিভিন্ন জেলা উপজেলা। ২৫ডিসেম্বর ৩৫তম ম্যাচ খেলতে সিলেট সদর উপজেলা সফর করবেন তিনি।

সিলেট সদর উপজেলার খাদিমনগরের ছালিয়া মাঠে খেলাটি অনুষ্ঠিত হবে। সিলেট থেকে ভোলাগঞ্জ সড়কে সিএনজি রিফুয়েলিং স্টেশন সংলগ্ন মাঠে সদর উপজেলা স্পোর্টস একাডেমি সেদিন তাদের অাতিথেয়তা দিবে।

জন্মসূত্রে সিলেট সদরের সোনাতলার ছেলে জামিল আহমদ। নিয়মিত জায়গা করে নিয়েছেন সিলেট জেলা ফুটবল দলে। স্থানীয় সবাই তাকে টাইগার জামিল নামে চিনে। চলতি বছরে তিনি নিয়মিত খেলছেন ব্যারিস্টার সুমন ফুটবল একাডেমি (বিএসএফএ) দলের হয়ে। তবে ২৫ডিসেম্বর জামিল কোন দলে খেলবেন এখনো নিশ্চিত ভাবে জানা যায়নি।