প্রশ্ন : জুতা পরিধান করে অথবা জুতার ওপর দাঁড়িয়ে জানাজার নামাজ পড়ার বিধান কী?

উত্তর : জুতায় নাপাক লেগে না থাকলে জানাজার নামাজের সময় জুতা পায়ে রাখতে অথবা জুতার ওপর দাঁড়াতে অসুবিধা নেই।

তবে জুতা পরা অবস্থায় থাকলে দাঁড়ানোর স্থানও পবিত্র হওয়া জরুরি। আর জুতার নিচের অংশে নাপাকি থাকলে পা থেকে খুলে জুতার ওপর দাঁড়াবে। এ ক্ষেত্রে জুতা পরে জানাজার নামাজ পড়া যাবে না।

(সূত্র : আল-মুহিতুল বোরহানি : ২/২০; ফাতাওয়া তাতারখানিয়া : ২/৩১; আল-বাহরুর রায়িক : ২/১৭৯; হাশিয়াতুত তাহতাবি আলাল মারাকি, পৃষ্ঠা ৩১৯; রদ্দুল মুহতার : ১/৪০২)