সিলেট সদর উপজেলার কান্দিগাওঁ গ্রামে অবস্থানরত “সিলেট মর্ডান একাডেমি” র উদ্যোগে বর্ণাঢ্য আয়োজনে নবীন বরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।
সোমবার (২০জানুয়ারি) সকাল ১১ টায় প্রতিষ্ঠানের হল রুমে এ নবীন বরণ অনুষ্ঠান সম্পন্ন হয়। সিলেট মর্ডান একাডেমির সভাপতি আলহাজ্ব আঃ মন্নান এর সভাপতিত্বে অত্র প্রতিষ্ঠানের ছাত্র মাজহারুল হক’র পরিচালনায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট মর্ডান একাডেমির চেয়ারম্যান জনাব আব্দুল মনাফ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন-সিলেট সদর উপজেলার ভাইস চেয়ারম্যান জৈন উদ্দিন ও কান্দিগাওঁ প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা সুজিয়া বেগম।
অতিথি’র বক্তব্যে অত্র প্রতিষ্ঠানের চেয়ারম্যান আব্দুল মনাফ নবীনদের উদ্দেশ্যে বলেন- তোমরা জেনে খুশি হবে যে এই অঞ্চলের মধ্যে আমাদের এ প্রতিষ্ঠানটি নানা দিক থেকে গৌরবোজ্জ্বল ঐতিহ্যের অধিকারী। প্রতিষ্ঠালগ্ন থেকে ফলাফলে শতভাগ সাফল্য অর্জন করতে সক্ষম হয়েছে। সেজন্য কৃতজ্ঞতা প্রকাশ করছি শিক্ষক/শিক্ষিকাদের প্রতি ও সচেতন অভিভাবকদের প্রতি। এক মহান ব্রত ধারণ করে আছে এ পবিত্র বিদ্যাঙ্গণ। যার স্লোগান হচ্ছে— ‘শিক্ষাই শক্তি। শিক্ষার জন্য এসো, সেবার জন্য বেরিয়ে যাও। আজ থেকে তোমাদের জন্য এটাই হোক জীবনের মূলমন্ত্র। আলোকিত জীবনের জন্য তোমাদের সে অভিযাত্রা শুভ হোক, সুন্দর হোক। তিনি অভিভাবকদের উদ্দেশ্যে বলেন- প্রতিষ্ঠানে হিফয বিভাগ আছে, যেখানে ফ্রি-তে ছাত্রদের পাঠদান করা হয়। আপনাদের সন্তানদের ইসলামি চর্চায় আলোকিত করতে এই শিক্ষা প্রতিষ্ঠানে অবশ্যই আপনাদের সন্তানদের ভর্তিকৃত করবেন।

এসময় আরো আরো বক্তব্য প্রদান করেন, সিলেট সদর উপজেলার ভাইস চেয়ারম্যান জৈন উদ্দিন, কান্দিগাওঁ প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা সুজিয়া বেগম, সিলেট মর্ডান একাডেমির প্রধান শিক্ষক জাহাঙ্গীর আলম সহকারী প্রধান মোঃ রহমত উল্লাহ সহ প্রমূখ।

নবীন বরণ অনুষ্টানে আরো উপস্থিত ছিলেন অত্র প্রতিষ্ঠানের সহকারী শিক্ষক মোঃ আব্দুস শহীদ,লোকমান আহমদ, মোঃ জসিম উদ্দিন,মোঃ আব্দুস সালাম, প্রকৌশলী মোঃ আব্দুস সালাম, শিক্ষীকা মোছাঃ তানজিনা বেগম, শারমিন বেগম,তাহমিনা বেগম, সুনারা আক্তার কলি, আয়েশা সিদ্দিকা, সুমি বেগম, ফারজানা বেগম।














