অনলাইন ডেস্কঃ ওসমানী মেডিকেলে রোগীর অভিভাবকের সাথে এক কর্মচারীর দূর্ব্যবহারের ভিডিও ফেইসবুকে ভাইরাল হয়েছে। দূর্ব্যবহারকারী ঐ ব্যক্তির নাম কুদ্দুস সে মেডিসিন বিভাগে কাজ করে।

জানা যায় আজ সকালে নিউরোলজি মেডিসিন বিশেষজ্ঞ ডাক্তার দেখাতে রোগীকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসেন একজন ভদ্র মহিলা, কারণ রোগীর অবস্থা ভালো ছিল না আর এত সকাল কোন প্রাইভেট হাসপাতালে বিশেষজ্ঞ ডাক্তার মিলেনি। যথাযতো নিয়মে তিনি সকাল ৭ঃ৫৪ মিঃ টিকেট নেওয়ার জন্য রোগীকে প্রাইভেট গাড়ীতে রেখে টিকে কাউন্টার যান কারণ সকাল ৮টায় টিকেট দেওয়া শুরু হবে।

এই সময় তিনি গেইটের ভিতরে ঢুকে রোগীদের ওয়েটিং রুমে চেয়ারে একটু বসে অপেক্ষা করতে চেয়েছিলেন কিন্তু সে সময় হাসপাতালের স্টাফরা খুব খারাপ ব্যবহার করেন এমন কি মারারও হুমকি দেন যা এই ভিডিওতে বিস্তারিত প্রমাণ আপনারা দেখতে পাবেন।

উল্লেখ্য যে এই ভদ্রমহিলা ঢাকা থেকে সিলেট বেড়াতে এসেছিলেন উনি ঢাকার একটি ক্লিনিকে ব্যবস্থাপনার দ্বায়িত্বে রয়েছেন। ভুক্তভোগি এর সুষ্ঠু তদন্ত ও বিচার চেয়েছেন।

বিস্তারিত ভিডিওতে…