রেজাউল হকঃ সিলেট সদর উপজেলার কান্দিগাঁও ইউ/পির কসকালিকায়, ‘কসকালিকা প্রিমিয়ার লিগ ফুটবল’ র ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণ সমাপ্ত হয়েছে। নতুন কুঁড়ি ফুটবল একাদশের ব্যবস্থাপনায় এটি ছিল দ্বিতীয় আয়োজন।

শুক্রবার খেলা শেষে পুরস্কার বিতরণ করেন প্রধান অতিথি সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব আশফাক আহমদ। বিশেষ অতিথি ভাইস চেয়ারম্যান মিল্লাত আহমদ চৌধুরী, কান্দিগাওঁ ইউ/পি চেয়ারম্যান নিজাম উদ্দিন।

এসময় উপস্থিত ছিলেন ৫নং ওয়ার্ডের মেম্বার মুহিবুর রহমান, তরুণ সমাজ সেবক গোলাম মোস্তফা, সাজ্জাদ আলী, মুরব্বি আব্দুল জলিল, আব্দুস সামাদ, মনা উল্লাহ, হেলিম উল্লাহ, আব্দুল খালিক, সুলেমান, আব্দুল মালিক, চুনু মিয়া, আমির উদ্দিন, ইউনুছ আলী, বাস শ্রমিক সমবায় সমিতির কোষাধ্যক্ষ রুবেল আহমদ, ছয়ফুল ইসলাম, মোহাম্মদ মশই, মুহিবুর রহমান, হাবিজ আলী প্রমুখ।

টুর্ণামেন্টে চ্যাম্পিয়ন হয়েছে রাইজিং সুপারস্টার, আর রানারআপ হয়েছে কিংস ইলেভেন। তৃতীয় হয়েছে কেএফসি ও চতুর্থ স্থান লাভ করেছে গ্রীন রেভেলস।

তার আগে ফাইনাল খেলায় ১-০গোলের জয় পেয়েছে চ্যাম্পিয়নরা। গোল করে ইব্রাহিম। ম্যাচ সেরা ও সর্বোচ্চ গোলদাতা নির্বাচিত হয় সে। টুর্ণামেন্টের সেরা খেলোয়াড় নির্বাচিত হয়েছে মাকসুদুর ও সেরা গোলরক্ষক মাহবুব।

খেলাটি পরিচালনা করেন মোঃ আফজল হোসাইন, আব্দুলা ও মোস্তাকিম। খেলার ধারাবিবরণী করেন রেজাউল হক মামুন।