সিলেটউইটনেস ডেস্কঃ বাংলাদেশের অলরাউন্ডার সাকিব আল হাসান আইসিসি কর্তৃক একবছরের নিষেধাজ্ঞায় আছেন। ইতিমধ্যে ২৯১দিন পার হয়েছে আর বাকি ৭৪দিন। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে সাকিব ভক্তরা নানাভাবে মিসিং স্ট্যাটাস দিয়ে ভালবাসার জানান দিচ্ছেন। তার ফেরার অপেক্ষায় দিনক্ষণ গুণছেন অনেকে। তাদেরই একজন প্রবাসী যুবক রাজ ইসলাম।
প্রবাসী সিলেটের সাকিব ভক্তের প্রতিদিন একটি করে সাকিব মিসিং স্ট্যাটাস ইতিমধ্যে মিডিয়ার নজরে এসেছে। সাকিব যেদিন থেকে নিষেধাজ্ঞায় পড়েন সে দিন থেকে সে প্রতিদিন একটি করে নিজের আইডিতে মিসিং স্ট্যাটাস দিয়ে যাচ্ছে।
রাজের ফেসবুক আইডির নামটিও অনেকটা সাকিব আল হাসানের নামানুসারে। আইডি নাম দিয়েছে ‘রাজ আল হাসান’। আসল নাম রাজ ইসলাম। সিলেট সদর উপজেলার ৮নং কান্দিগাঁও ইউনিয়নের জালালাবাদ থানাধীন বলাউরা গ্রামের নুরুল ইসলামের বড় ছেলে সে। বর্তমানে ইতালী প্রবাসী। ক্রিকেটের প্রতি রাজের ঝুঁক আছে, পাড়া মহল্লায় টেনিস বলের ক্রিকেটে খেলত সে।

তার প্রোফাইল ঘুরে দেখা যায়, সাকিবের নিষেধাজ্ঞার দিন হতে প্রতিদিন একটি মিসিং স্ট্যাটাস দিয়ে যাচ্ছে । অতিবাহিত ২৯১দিনের প্রতিদিন সে একটি করে স্ট্যাটাস দিয়েছে। প্রতি দিনের স্ট্যাটাসে সাকিব আল হাসানের আলাদা আলাদা ছবি পোস্ট করেছে। তার স্ট্যাটাসের ভাষ্যটি হুবহু তুলে ধরা হল-
“৭৪ days left
#standwithshakib
এই পোস্ট টা আগামী ২৯ অক্টোবর ২০২০ পর্যন্ত প্রতিদিন করবো। যদি বেঁচে থাকি। ইনশাআল্লা।’ রাজ এই ভাবে প্রতিদিন একটি করে স্ট্যাটাস দিয়ে যাচ্ছে।
রাজ ইসলাম জানায়, সাকিবের ভক্ত সে। তাই তার ফেরার অপেক্ষায় দিনক্ষণ গুনছে। অতিবাহিত ২৯১দিনের প্রতিদিন সে একটি পোস্ট করেছে। আর মাত্র ৭৪দিন বাকি। সে আরো জানায়, বাকিদিনগুলো সে এই স্ট্যাটাসটি দিয়ে যাবে। সূত্র-এসএনপিস্পোর্টস২৪.কম














