“রক্ত দিন জীবন বাঁচান” এই স্লোগানে লোকান্তরিত করে সেচ্ছায় অনেকেই রক্ত দান করেন, তবে বর্তমান করোনা পরিস্থিতিতে সারাদেশে রক্তের সংকট দেখা দিচ্ছে। শুধু তাই নয়, শহরে বসবাসরত চাকুরীজীবি, শিক্ষক, ছাত্র ও বিভিন্ন শ্রেণী পেশার মানুষ লকডাউন হওয়ায় গ্রামের বাড়িতে অবস্থান করছেন। এতে দূরে গিয়ে অনেকেই রক্তদান করতে আগ্রহ প্রকাশ করছেন না।

তাই এই রক্ত সংকট পরিস্থিতি কাটিয়ে তুলার জন্য আজ ২৫শে জুলাই ২০২০ইং রোজ শনিবার সকাল ১০ ঘটিকা থেকে জকিগঞ্জ’র কালিগঞ্জ বাজারে চৌধুরী প্লাজার সামনে মানব সেবা ফাউন্ডেশন জকিগঞ্জ এর উদ্যোগে রক্তাঙ্গন সমাজকল্যাণ সংস্থার পরিচালনায় এবং মুজিব জাহান রেডক্রিসেন্ট সিলেট এর সহযোগিতায় ভ্রাম্যমাণ রক্ত সংগ্রহের বাসে স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
বিভিন্ন সেচ্ছাসেবী সামাজিক সংগঠন এর উদ্যোক্তা,সেচ্ছাসেবক সহ প্রায় ১০০শত সেচ্ছাসেবী সেচ্ছায় রক্তদান কর্মসূচিতে অংশগ্রহণ করে রক্তদান কর্মসূচি বাস্তবায়ন করেন। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উদ্বোধন করেন জকিগঞ্জ – বিয়ানীবাজার সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার, সদীপ্ত রায়।
বক্তব্য প্রাক্ষালে তিলি বলেন- রক্তদান মহৎ একটি গুন, যুগযুগ ধরে তরুণদের হাত ধরেই সেচ্ছায় এই কার্যক্রম অব্যাহত থাকুক এবং মানবসেবা ফাউন্ডেশন এর অগ্রযাত্রা শুভ ও সুন্দর হোক এই প্রত্যাশা করি।
এসময় রক্তদান কর্মসূচিতে উপস্থিত ছিলেন শিক্ষাবিদ মাস্টার মালেক আহমদ, ব্যাংক কর্মকর্তা জয়নুল হক জয়, সাংবাদিক এনামুল হক মুন্না, রক্তাঙ্গন সমাজকল্যাণ সংস্থার প্রতিষ্ঠাতা এইচ এন ইমরান,প্রতিষ্ঠাতা সদস্য ইমরান আহমেদ তাপাদার, সভাপতি মোসলেহ উদ্দিন, সাধারণ সম্পাদক আলমগীর সানি, সাকিল মাজহার রনী,হারুন শেখ,মাজেদ আহমদ ইমন,মারজান নাফিজ সভ,সাইফুর রহমান তানিম ,তানিয়া তান্নি ,রুপালী আক্তার রুপা, ইয়াছমিন সুলতানা মধু , মোহসীন বায়োজীদ রেজাউল হক মামুন ,নাজমুল সুমন ,আকবর হোসাইন, মো: সালেক আহমদ, সাজন কাজী ,আহমদ আল সাজিদ, সোসাইটি ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সভাপতি হাবিবুর রহমান, আলি আশরাফ মান্না, মোস্তফা উদ্দিন, বাবর হোসাইন চৌধুরী, ব্যাংক কর্মকর্তা জয়নুল ইসলাম, মানবসেবা ফাউন্ডেশন এর তানভীর আল হাসান, শাহিন চৌধুরী, তামজিদ ইসলাম, ওয়াহিদ আহমেদ, মিজান চৌধুরী, ফাতেহা জান্নাত, তাহমিনা আক্তার,
জকিগঞ্জ স্টুডেন্ট কমিউনিটির সাবেক সভাপতি সাকিব আল হাসান, ও জকিগঞ্জ স্টুডেন্ট অর্গানাইজেশন অব সাস্টের সাধারণ সম্পাদক সৌরভ দাস ।














