সিলেট উইটনেস (জিয়াউল হক জিয়া): খেলার প্রথমার্ধের তিন গোলের ২টি সিলেট জেলার। বাকি সময় শুধু ধরে রাখা। হয়েছেও তাই। তাতে মৌলভীবাজারের বিপক্ষে ২-১ গোলে জেতার পাশাপাশি পূর্ণ তিন পয়েন্ট নিয়ে ফিরেছে সিলেট। ফিরতি খেলা ১৪ডিসেম্বর আবুল আব্দুল মুহিত ক্রিড়া কমপ্লেক্স সিলেটে অনুষ্ঠিত হবে।

আজ মৌলভীবাজার স্টেডিয়ামে বঙ্গবন্ধু জাতীয় চ্যাম্পিয়নশিপ-২০২১এর সিলেট জেলার তৃতীয় ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। তার আগে সুনামগঞ্জ জেলার সাথে হোম এবং এ্যাওয়ে ম্যাচে একটিতে জয় এবং একটিতে ড্রয়ের সুবাদে ৪পয়েন্ট নিয়েছে অধিনায়ক জামিলদের দল সিলেট। তিন ম্যাচ থেকে চার গোলের বিপরীতে হজম করেছে দুই গোল। মোট ৭পয়েন্ট নিয়ে মোটামুটি তুঙ্গেই আছে তারা। সিলেটের হয়ে এ পর্যন্ত গোল পেয়েছেন নাফিস, আরিফ, রাসেল এবং রাজন।