জিয়াউল হক জিয়াঃ সিলেট নগরীর শাহী ঈদগাহস্থ শেখ রাসেল মিনি স্টেডিয়ামে এক প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। বৃহত্তর শাহী ঈদগাহ যুব সমাজ এই খেলার আয়োজন করে।

শুক্রবার বিকালে মুখোমুখি হয় খাদিমপাড়া ফুটবল একাদশ এবং শাহী ঈদগাহ ফুটবল একাদশ। দুই দলেই স্থানীয় রানিং ফুটবলারদের পাশাপাশি সাবেক খেলোয়াড়দের খেলতে দেখা যায়। খেলার প্রথমে এগিয়ে যায় খাদিমপাড়া। খেলার ১৫মিনিটে গোল করেন মিটু। খেলায় লড়াকু এবং নান্দনিক আক্রমণগুলো হাত তালি যুগিয়েছে দর্শকদের। ম্যাচটি ছিল প্রাণবন্ত। দ্বিতীয়ার্ধে এসে সমতায় ফেরে স্বাগতিকরা। একক প্রচেষ্টায় গোল করেন শাহী ঈদগাহর হয়ে সুনাম। শেষ অবধি ম্যাচটি সমতায় থেকেই শেষ হয়।

খেলাটি পরিচালনা করেন রেফারি আক্কাস উদ্দিন আক্কাই, গিয়াস উদ্দিন, শামিম আহমদ এবং মিন্টু আহমদ। খেলায় ধারাবিবরণী দেন ধারাভাষ্যকার জিয়াউল হক জিয়া।

সিলেটউইটনেসডটকম/৭নভেম্বর২০১৯/নিজি/২২৩-৬৩৮