নিউজ ডেস্ক:: সিলেটের বিশ্বনাথে ১ম মাহা আন্তঃ ইউনিয়ন ফুটবল টুর্নামেন্টের ফাইনাল আগামীকাল (২৪ ডিসেম্বর) মঙ্গলবার অনুষ্ঠিত হবে। উপজেলার ধীতপুরস্থ শেখ রাসেল মিনি স্টেডিয়ামে ম্যাচটি বিকাল ২:৩০মিনিটে শুরু হবে।
ফাইনাল খেলায় উপজেলার অলংকারি ইউনিয়ন মোকাবেলা করবে রামপাশা ইউনিয়নের। সিলেট জেলা ফুটবল এসোসিয়েশনের সহযোগিতায় ও বিশ্বনাথ উপজেলা ফুটবল এসোসিয়েশনের উদ্যোগে এ টুর্নামেন্টের আয়োজন করা হয়েছে। উপজেলার সবকটি ইউনিয়ন ভিত্তিক দল তাতে অংশ নেয়।
উক্ত ফাইনাল খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন সিলেট-২ আসনের সাবেক এমপি ও জেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক আলহাজ্ব শফিকুর রহমান চৌধুরী।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিশ্বনাথ উপজেলা পরিষদের চেয়ারম্যান এসএম নুনু মিয়া, বিশ্বনাথ উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক আলহাজ্ব পংকি খান।
ফাইনাল খেলায় সকল ফুটবলপ্রেমীদের মাঠে এসে খেলা দেখার আহবান জানিয়েছেন বিশ্বনাথ উপজেলা ফুটবল এসোসিয়েশনের সভাপতি মাহবুবুর রহমান জুয়েল।














