জিয়াউল হক জিয়াঃ সিলেটে প্রথমবারের মত কোন একাডেমি আয়োজন করতে যাচ্ছে কিশোরদের নিয়ে একাডেমিক ফুটবল ইভেন্টের। স্পার্টান স্পোর্টস ম্যানেজমেন্ট এমকে গ্যালাকটিকো অ-১৫ একাডেমি কাপ ফুটবল মাঠে গড়াচ্ছে ইংরেজি বছরের প্রথম দিনে।
বুধবার ১লা জানুয়ারি দক্ষিণ সুরমা উপজেলার ইছরাব আলী হাইস্কুল এন্ড কলেজ মাঠে উদ্বোধনী দিনে দুটি ম্যাচ অনুষ্ঠিত হবে। প্রথম ম্যাচে মৌলভীবাজার ফুটবল একাডেমির মোকাবেলা করবে ঢাকা দক্ষিণ ফুটবল একাডেমি। এবং দ্বিতীয় ম্যাচে মুখোমুখি হবে বিয়ানীবাজারের জলঢুপ স্পোর্টস একাডেমি ও সিলেট সরকারি শিশু পরিবারের দল টিম এসএসপি-এসএনপি। গ্রুপের পর্বের ম্যাচ গুলো চলবে একটানা ১৩জানুয়ারী পর্যন্ত।
সিলেটে বাছাইকৃত ১৬টি একাডেমিক দল নিয়ে এই আয়োজন হচ্ছে। ৪টি দলে বিভক্ত হয়ে গ্রুপ পর্ব খেলবে তারা।
গ্রুপ ‘এ’ তে রয়েছে, মৌলভীবাজার ফুটবল একাডেমি, ঢাকা দক্ষিণ ফুটবল একাডেমি, বিয়ানীবাজারের জলঢুপ স্পোর্টস একাডেমি এ সিলেট সরকারি শিশু পরিবারের দল টিম এসএসপি-এসএনপি।
গ্রুপ ‘বি’ তে রয়েছে, হবিগঞ্জের স্পন্দন ফুটবল একাডেমি, ফুটবল একাডেমি দিরাই, সাজু ফুটবল একাডেমি ফেঞ্চুগঞ্জ ও গোলাগঞ্জ উপজেলা ফুটবল একাডেমি।
গ্রুপ ‘সি’ তে রয়েছে, বিশ্বনাথের লামাকাজি ফুটবল একাডেমি, ফুটবল একাডেমি ঈদগাহ বাজার, বিশ্বনাথ ক্রীড়া কল্যাণ ফেডারেশন ও এম কে গ্যালাকটিকো সিলেট স্পোর্টস একাডেমি।
গ্রুপ ‘ডি’ তে রয়েছে, রাগীব রাবেয়া স্পোর্টস একাডেমি, গোলাপগঞ্জের আছিরগঞ্জ ফুটবল একাডেমি, সুনামগঞ্জ জুনিয়র ফুটবল একাডেমি ও ফুটবল একাডেমি ভৈরব বাজার।
ইতিমধ্যে টুর্ণামেন্টের ট্রফি উন্মোচন করা হয়েছে, ১৬টি দলের জার্সি এবং অফিসিয়ালদের রেপ্লিকা জার্সিসহ আইডি কার্ড বিতরণ করা হয়েছে। মাঠের প্রস্তুতিও সম্পন্ন হয়েছে।













