জিয়াউল হক জিয়াঃ সিলেট নগরীর বৃহত্তর শাহী ঈদগাহ যুব সমাজ আয়োজিত “শাহজাহান স্মৃতি ফুটবল টুর্ণামেন্টে আজ ৭ অক্টোবর প্রথম পর্বের একটি খেলা সমাপ্ত হয়েছে। তাতে দ্বিতীয় পর্ব নিশ্চিত করেছে সিলেট উপশহরের দল সাইফ স্পোর্টিং ক্লাব। তারা বেলাল আহমদ ফুটবল একাদশকে টাইব্রেকারে হারিয়েছে। ম্যাচ সেরা নির্বাচিত হয়েছেন আমির।

বিকেল সাড়ে তিনটায় শুরু হয় ম্যাচটি। শুরুতেই আক্রমনাত্নক খেলতে থাকে দুই দল। প্রথম সুযোগটি পায় বেলাল একাদশ। গোলকিপারকে কাটিয়ে জুয়েলের আড়াআড়ি টুকাটি বারঘেঁসে বাহিরে চলে যায়। অবশ্য প্রথম গোলের দেখা মিলে ১২মিনিটের মাথায়, প্রতিপক্ষ সাইফ স্পোর্টিং কাছ থেকে। রাইট উইন দিয়ে এ্যাটাকের জিরো এ্যাঙ্গেলের ক্রসটি মামুনের গায়ে পড়ে জালে আশ্রয় নেয়। বিরতি পর্যন্ত আর গোলের দেখা মিলেনি।

বিরতির পর আক্রমণ বাড়িয়ে খেলতে থাকে বেলাল একাদশ। গোল পরিশোধে আক্রমণের পর আক্রমণ করতে থাকে তারা। কিন্তু কিছুতেই যেনো প্রতিপক্ষ কামরুলদের ডিফেন্স ভাঙ্গতে পারছিলনা। তবে খেলার শেষলগ্নে এসে মিডফিল্ডার খালেদের দূর পাল্লার কিকটি কিপারের হাত ফসকে জালে জড়ালে সমতায় ফিরে ম্যাচ।

শেষ অবধি টাইব্রেকারে নিষ্পত্তি হয় ম্যাচটির। প্রথম ৫টি কিকে ফলাফল হয়নি ২টি করে গোল পায় দুই দল। সাডেন ডেথ কিকে যেতে হয় তাদের। প্রথম কিকেও থাকে সমতা। তবে দলের ৭ম কিকে নিষ্পত্তি হয় ম্যাচ। বেলাল একাদশের শুভ্র কিকটি মিস করলে ৪-৩ গোলের জয় পায় সাইফ।

খেলা শেষে ম্যাচ সেরা এবং বিজিত দলের হাতে অংশগ্রহণমুলক সম্মাননা স্মারক তুলে দেন আয়োজক কমিটির প্রধান উদ্যোগক্তা আব্দুল হান্নান শাহাদত এবং সভাপতি নজমুল ইসলাম এহিয়া। এসময় উপস্থিত ছিলেন সাবেক কৃতি ফুটবলার আব্দুল আহাদ, সাজ্জাদ হোসেন, ফজলুল হক প্রমুখ।

আগামী শনিবার টুর্ণামেন্টের ৪র্থ ম্যাচে মুখোমুখি হবে সামিরা ইলেভেন স্টার বনাম জায়ান এফ সি। বিকেল ৩ঘটিকায় ম্যাচটি শুরু হবে।

১৬টি দল নিয়ে এই টুর্ণামেন্টটি অনুষ্ঠিত হচ্ছে। চলছে প্রথম পর্বের খেলা। সবগুলো খেলা শাহী ঈদগাস্থ শেখ রাসেল মিনি স্টেডিয়ামে অনুষ্ঠিত হচ্ছে। চ্যাম্পিয়ন দল পাবে ট্রফিসহ ৩০হাজার টাকা এবং রানারআপ দল পাবে ট্রফিসহ ২০হাজার টাকার প্রাইজমানি।

বৃহস্পতিবার খেলাটি পরিচালনা করেন রেফারি আক্কাস উদ্দিন আক্কাই, গিয়াস উদ্দিন, শামিম আহমদ এবং মিন্টু আহমদ। খেলায় ধারাবিবরণী দেন ধারাভাষ্যকার জিয়াউল হক জিয়া ও রেজাউল হক মামুন।

সিলেটউইটনেসডটকম/৭নভেম্বর২০১৯/নিজি/২২১-৬৩২